সেন্ট মার্টিনে দুটি কঙ্কাল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্রসৈকত এলাকা থেকে গতকাল রোববার দুটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা একটার দিকে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণপাড়া সমুদ্রসৈকত এলাকায় কঙ্কাল দুটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটি উদ্ধার করে। সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহামঞ্চদ হারুন অর রশিদ বলেন, সৈকত এলাকা থেকে দুটি কঙ্কাল উদ্ধারের পর স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।