সেন্ট মার্টিনে বিপুল পরিমাণ পাথর জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবাধে পাথর উত্তোলন, স্থাপনা নির্মাণ ও জীববৈচিত্র্য ধ্বংসসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে গতকাল সোমবার উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে।জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় দ্বীপের বাদামবনিয়া ও শিলাবনিয়ায় এই অভিযান চালান। অভিযানে অবৈধভাবে পাথর দিয়ে নির্মিত সীমানাপ্রাচীর ও পিলার ধ্বংস করা হয়। এ ছাড়া পাঁচ হাজার টন শিলাপাথর, পাঁচ টন শিলাচূর্ণ, ৭৬ বস্তা সিমেন্ট, দুটি জেনারেটর, ১৯০ প্যাকেট টাইলস ও বিপুল পরিমাণ প্রবাল জব্দ করা হয়।