সেন্ট মার্টিনে বেড়িবাঁধ নির্মাণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়নের মানুষকে রক্ষায় সেখানে বেঁড়িবাধ নির্মাণের দাবি জানিয়েছেন ইউপি চেয়ারম্যান নূর আহমদ। গতকাল রোববার দুপুরে টেকনাফের একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘দ্বীপবাসীর’ পক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমির হোসেন ও ব্যবসায়ী মো. হাফেজ উল্লাহ।
লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান নূর আহমদ বলেন, ঘূর্ণিঝড় মহাসেন ও রোয়ানুর আঘাতে দ্বীপের চারপাশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে দ্বীপের ১০ হাজার মানুষ হুমকিতে রয়েছে। ৯ বর্গ কিলোমিটারের দ্বীপটি দিন দিন ভাঙনের কবলে পড়ে ছোট হয়ে আসছে।