সেন্ট মার্টিনে ভারতীয় নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্টবিহীন অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সেন্ট মার্টিন থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। আটক হওয়া ব্যক্তিকে টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের চিফ স্টাফ অফিসার টেকনাফে অবস্থানরত কমান্ডার আবু মোহামঞ্চদ আকিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে কক্সবাজারের সেন্ট মার্টিন জেটিঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় কোস্টগার্ড সদস্যরা কলকাতার উত্তর চব্বিশ পরগনার গোপালপুর ১০, রাজারহাট সদগোপাড়া চিড়িয়া মোড় খৈয়খালী এলাকার বাসিন্দা খেদার নাথ রায়ের পুত্র ভাস্কর রায়কে (৩৭) আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিকে টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশি হেফাজতে থাকা ভারতীয় নাগরিক ভাস্কর রায় বলেন, ‘৭ জুলাই সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে বেড়াতে আসি এবং সেখান থেকে ঢাকা হয়ে সেন্ট মার্টিন বেড়াতে এলে কোস্টগার্ড সদস্যরা পাসপোর্ট না পাওয়ায় আমাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।’ টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, কোস্টগার্ড কর্তৃক আটক ব্যক্তির কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। তাই অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বৈদেশিক আইনে মামলা দায়ের করা হয়েছে।