সেন্ট মার্টিনে মাদকমুক্তদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সৈকতে গতকাল শুক্রবার দুপুরে মাদক থেকে মুক্ত জীবনে ফিরে আসা ২৫০ জন তরুণ ভালোর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন এবং দীর্ঘ মানববন্ধন করে মাদককে ‘না’ বলেন।দেশের মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রগুলোর নেটওয়ার্ক সংগঠন নারকব এই কর্মসূচির আয়োজন করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টায় নারকবের সদস্যরা টেকনাফ থেকে প্রমোদতরী জাহাজে চড়ে সেন্ট মার্টিন দ্বীপ যান। বেলা দুইটার দিকে সবাই নেমে পড়েন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাংলোবাড়ি সমুদ্রবিলাসের সামনে পাথুরে সৈকতে। এরপর শুরু হয় দীর্ঘ মানববন্ধন, আলোচনাসভা, ক্যাম্প ফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এ সময় বক্তব্য দেন মিলনমেলার আহ্বায়ক কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান, সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর প্রমুখ।আজ শনিবার সকালে বালুচরে দৌড়ঝাঁপ ও ফুটবল খেলা শেষ করে বেলা তিনটার জাহাজে টেকনাফের উদ্দেশে সেন্ট মার্টিন দ্বীপকে বিদায় জানানো হবে।