সেন্ট্রাল মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যেসব জায়গায় পয়লা বৈশাখ উদ্যাপন করা হবে, সেখানে সেন্ট্রাল মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে ডিএমপি কন্ট্রোল রুম তা নিয়ন্ত্রণ করবে। এ বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার বিকেলে রমনা বটমূলে ডিএমপির নিরাপত্তা মহড়া পর্যবেক্ষণে এসে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে রমনা, সোহরাওয়ার্দী, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উৎসব উদ্যাপনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সোয়াট টিম, ডগ স্কোয়াড, পুলিশের বিশেষ বিশেষ দল দায়িত্বে থাকবে।