সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ডুবগী গ্রামের ওই সেপটিক ট্যাংক থেকে আনুমানিক ২৫ থেকে ২৬ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার বিকেলে ডুবগী গ্রামের প্রবাসী ইয়াছিন প্রধানের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাড়ি-সংলগ্ন সেপটিক ট্যাংকের ভেতর মানুষের পা দেখতে পান কয়েকজন পথচারী। তাঁরা কাছে গিয়ে দেখেন সেখানে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর লাশ। ঘটনা জানার পর বিকেল পাঁচটায় লাশটি উদ্ধার করে পুলিশ।
মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।