সেপটিক ট্যাংক থেকে বেরিয়ে এল ব্যালট পেপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র থেকে ছিনতাই হওয়া ব্যালট পেপারগুলো উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শহরের মিস্ত্রিপাড়া মদিনা লেনের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। তবে ছিনতাইকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানায়, ১২ জানুয়ারি নির্বাচনের দিন ভোট গণনার শেষ পর্যায়ে একদল দুর্বৃত্ত ১৫ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালায়। হামলাকারীরা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তথা উপজেলা সমবায় কর্মকর্তা গোলজার হোসেনকে আটকে রাখে ও তাঁকে শারীরিক নির্যাতন করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনার দিন পুলিশ ১৪টি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পরদিন সৈয়দপুর থানায় এক হাজার ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন।