সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জাহাঙ্গীর খান (৪২) ও আ. জলিল মৃধা (৪৫) নামের দুই শ্রমিক মারা গেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার দুর্গাপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সেপটিক ট্যাংক থেকে দুজনকে উদ্ধার করতে গিয়ে বাদল খান ও রুবেল রাঢ়ী নামের দুজন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাছিম আহম্মেদ তালুকদার জানান, উপজেলা স্বাস্থ্য সহকারী হাসান সিকদার নিজের বাসার সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য শ্রমিক নিয়োগ করেন। শ্রমিক জাহাঙ্গীর ও জলিল ট্যাংকের ভেতরে নেমে দীর্ঘ সময় ধরে ওঠে না আসায় বাদল ও রুবেলও টতাঁদের খোঁজে নামেন। সেখানে নেমে তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।