সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার তেঁতুইতলা গ্রামে গতকাল শুক্রবার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।তাঁরা হলেন, আল আমিন ও খলিল মিয়া। তাঁদের বাড়ি চাঁদপুরের মতলবে। তাঁরা তেঁতুইতলা গ্রামসংলগ্ন মেঘনাঘাট এলাকার বস্তিতে থাকতেন।স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গ্রামের নুরু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য প্রথমে আল আমিন (২৮) ট্যাংকে নামেন। তিনি নামার পর তাঁর কোনো সাড়া না পেয়ে খলিল মিয়া (৩৩) ট্যাংকে নামেন। পরে তাঁদের কারও কোনো সাড়া-শব্দ না পেয়ে ট্যাংকের ঢাকনা খুলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, বিষাক্ত গ্যাসের কারণে তাঁরা মারা গেছেন।গজারিয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।