সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রাজাসন এলাকায় গত মঙ্গলবার রাতে একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাদশা মিয়া (২০) নামের এক তরুণ মারা গেছেন। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিতলগাঁও গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে।
সাভার মডেল থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বাদশা তাঁর এক সহযোগীকে নিয়ে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজাসন এলাকার রবার্ট সফরিও বাড়ৈয়ের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। বাদশা ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢোকেন। রবার্ট সফরিও বাড়ৈ জানান, ট্যাংকের ভেতর ঢোকার কয়েক মিনিট পর বাদশার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা এসে বাদশার মৃতদেহ উদ্ধার করে।