সেপটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে নবনির্মিত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে এবং অপর একজন অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রোববার পৌর এলাকার মাহাবুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকেরা হলেন মিরপুর পৌর এলাকার মোশাররফপুরের হায়দার সর্দারের ছেলে হেলাল সর্দার (৩০) ও বাজারপাড়া এলাকার ঝুমুর আলীর ছেলে শাহাজুল ইসলাম (২৬)। অসুস্থ হওয়া জীবন একই এলাকার নুরুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, মাহাবুলের বাড়িতে প্রায় পনেরো দিন আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। গতকাল বিকেল সাড়ে চারটায় হেলাল ওই ট্যাংকের শার্টার খুলতে মই বেয়ে নিচে নামেন। ওপরে উঠতে দেরি হলে শাহাজুলও ট্যাংকের ভেতরে নামেন। সাড়াশব্দ না পেয়ে জীবন ভেতরে ঢুকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করেন। মিরপুর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়। জীবনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।