সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন পৌরসভায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে বালু ব্যবসায়ী হারুনুর রশিদের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের আবদুল মান্নান মিস্ত্রির ছেলে মো. ইউসুফ হোসেন (২৮) ও একই ওয়ার্ডের জালু মুনশির ছেলে আব্বাস মুনশি (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকটি কয়েক মাস বন্ধ ছিল। বৃহস্পতিবার ট্যাংকের ভেতরে নেমে কাজ করতে গেলে দুজন শ্রমিক অসুস্থ হয়ে মারা যান।