প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে স্বপন মন্ডল (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে শৌচাগারে স্বপনের মুঠোফোন পড়ে যায়। এ সময় ঢাকনা খুলে সেপটিক ট্যাংকের ভেতর প্রবেশ করেন তিনি। তবে মুঠোফোন নিয়ে ওঠার সময় পা ফসকে ভেতরে পড়ে যান তিনি। একপর্যায়ে দম বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, বিষয়টি কেউ তাঁকে জানায়নি। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।