সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার দ্বীপচর গ্রামে গতকাল বুধবার বিকেলে একটি বাড়ির সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শ্রমিকেরা হলেন পাবনা পৌর এলাকার আরিফপুর মহল্লার ইরান হোসেন জোয়াদ্দার (৪০) ও সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুর রশিদ (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার উপপরিদর্শক জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, দ্বীপচর গ্রামের আলিফ মালিথার বাড়িতে একটি সেপটিক ট্যাংক পুনর্নির্মাণের কাজ করার সময় ভেতরে পড়ে তাঁরা দুজনই মারা যান।