সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ওই এলাকার রহমানের মেয়ে আফসানা (৫) ও আবদুর রশিদের মেয়ে খুশি (৬) বাড়ির উঠানে খেলা করছিল। একসময় শিশু দুটি পায়খানার খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। বাড়ির লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। খুশি ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর অসুস্থ আফসানাকে প্রথমে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।