সেপটিক ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জামিরবাড়ী জামে মসজিদের নতুন সেপটিক ট্যাংকে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ট্যাংকের শাটার খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ওই দুজন হলেন উপজেলার জামিরবাড়ী এলাকার ওই মসজিদের খাদেম লিয়াকত আলী (৫০) ও একই এলাকার আনারুল ইসলাম (৩৮)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, লিয়াকত আলী নবনির্মিত জামিরবাড়ী জামে মসজিদের নতুন সেপটিক ট্যাংকের শাটার খোলার চেষ্টা করছিলেন। একপর্যায়ে বাঁশ ভেঙে ট্যাংকের নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে আনারুল নিচে নামেন। দুজনই সেখানে অসুস্থ হয়ে পড়ে থাকেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসান হাবীব বলেন, সেপটিক ট্যাংকের ঢাকনা বন্ধ থাকায় সেখানে অক্সিজেন স্বল্পতার কারণে দুজনের প্রাণহানির এ ঘটনা ঘটে থাকতে পারে। এখানে আনার আগে দুর্ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকত ও আনারুলকে মৃত ঘোষণা করেন। পরে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।