সেপটিক ট্যাংকে পড়ে মামা ভাগনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামে গতকাল শুক্রবার সেপটিক ট্যাংকে পড়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মামা লিয়াকত আলী (৪৬) ও ভাগনে এরশাদ আলী (২৯)।
সকাল ১০টার দিকে এরশাদ আলীর বাড়ির পায়খানার সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় ভেতরে পড়ে যান লিয়াকত আলী। তাঁকে উদ্ধার করতে গেলে এরশাদ আলীও ভেতরে পড়ে যান।