সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দনাইল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরদাবাদ গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য রুবেল ভেতরে ঢোকেন। প্রায় দুই ঘণ্টা পর লোকজন ট্যাংকে লাশ ভাসতে দেখেন। বাঞ্ছারামপুর থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।