প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মিরের ময়দান এলাকার একটি বাসার সেপটিক ট্যাংকের গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন মনোয়ারা বেগম (৪৫) নামের এক গৃহবধূ। তাঁকে রক্ষা করতে গিয়ে মেয়ে জাহিদা আক্তারও (২০) অগ্নিদগ্ধ হন। গত শুক্রবার রাত ১১টার দিকে মিরের ময়দানের অর্ণব-৭ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জাবেদ মো. তারেক জানান, ওই সময় বাসায় বিদ্যুৎ ছিল না। মনোয়ারা একটি মোমবাতি জ্বালিয়ে বাথরুমে ঢুকলে আগুন জ্বলে ওঠে। সেপটিক ট্যাংকের মিথেন গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।