সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসিকনগরে গতকাল মঙ্গলবার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন রসিকনগর গ্রামের আবদুস সালাম (৪০) ও জালমাছমারী গ্রামের আরিফ হোসেন (২৭)।শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, রসিকনগর গ্রামে গতকাল দুপুরে একটি মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন তিন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় একটি বেসরকারি চিকিত্সা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান। বিকেলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরিফের মৃত্যু হয়।তাসির (১৫) নামের আরেক শ্রমিককে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হাসপাতালের আবাসিক চিকিত্সক শফিকুল ইসলাম জানান, তাসির বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছে। আবদুর রাজ্জাক বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সালাম ও আরিফের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।