সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকেরা হলেন নিজাম উদ্দিন (৩২) ও নাছির উদ্দিন (৩৫)। গত বুধবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, গতকাল বুধবার সকালে ইমামপুর গ্রামের জহিরুল হকের ছেলে আবুল কাসেমের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যায় একই গ্রামের দুই শ্রমিক নিজাম উদ্দিন ও নাছির উদ্দিন। সেপটিক ট্যাংক পরিষ্কারের একপর্যায়ে ট্যাংকের বিষাক্ত গ্যাসে তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন। আহত অবস্থায় প্রথমে তাঁদের বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মস্তানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।