সেপটিক ট্যাংকের স্ল্যাব ভেঙে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলায় সেপটিক ট্যাংকের স্ল্যাব ভেঙে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের জয়নাল মিয়া (২৫) ও একই উপজেলার আশুয়ারা গ্রামের সোহাগ (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দপুর গ্রামের বুলবুল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান জয়নাল ও সোহাগ। এ সময় সেপটিক ট্যাংকটির পুরোনো স্ল্যাব ভেঙে জয়নাল নিচে পড়ে যান। তাঁকে তুলতে গিয়ে সোহাগও নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।