সেপ্টেম্বর থেকে বরিশাল যাবে নভোএয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ সেপ্টেম্বর ঢাকা থেকে বরিশাল ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার এ পথে সংস্থাটির ফ্লাইট চলবে।
নভোএয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার জানায়, এ পথে একমুখী সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৭০০ টাকা। বরিশালের ফ্লাইটটি ঢাকা থেকে বেলা সাড়ে তিনটায় ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ছয়টি, সৈয়দপুর ও কক্সবাজারে চারটি, যশোরে তিনটি, রাজশাহী ও সিলেটে একটি এবং ভারতের কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে। টিকিটসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ অথবা flynovoair.com ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।