সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যে ভিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সেপ্টেম্বরের দিকে বাংলাদেশি শিক্ষার্থীদের ব্রিটিশ ভিসা পাওয়ার বিষয়টি উন্মুক্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা ব্রিটিশ শিক্ষা মেলায় অংশগ্রহণকারী কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে ভর্তির জন্য তালিকাভুক্ত হবে, তারা সহজেই ভিসা পাবে।ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান। হোটেল শেরাটনে দুই দিনের ব্রিটিশ শিক্ষা মেলা ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা কথা বলেছেন। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে ভিসার ওপর আরোপিত নিষেধাজ্ঞা যত শিগগির সম্ভব প্রত্যাহারের অনুরোধ জানান।এবারের মেলায় যুক্তরাজ্যের ৩৭টি খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে মেলা সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশমূল্য ৫০ টাকা।স্টিফেন ইভান্স বলেন, ‘এই মেলায় যারা ভর্তির আবেদন করবে, তারা ভিসার আবেদন করতে পারবে। কেননা, এখানে যেমন বৈধ শিক্ষার্থী পাওয়া যাবে। তেমনি প্রকৃত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোও অংশ নিচ্ছে মেলায়। ফলে ভিসার বিষয়টি আর সমস্যা নাই।’ তিনি বলেন, এই মেলায় রেজিস্ট্রেশনকারীরা যাতে পরবর্তী সেশনে পড়ার সুযোগ পায়, সে লক্ষ্যে স্বাভাবিক প্রক্রিয়াতেই ভিসা পাবে।’