সেপ্টেম্বরে ঢাকায় মোটরবাইক শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মোটরবাইক শো উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। তাঁর বামে বাংলাদেশে হিরো মটকপ ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার নীলাংশু নন্দী, বামার সাধারণ সম্পাদক সারওয়ার খান, ডানে বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাজু আহমেদ। ছবি: মনিরুল আলম

নগরবাসীর কাছে মোটর বাইক আরও জনপ্রিয় করতে আগামী সেপ্টেম্বরে ঢাকায় আয়োজন করা হচ্ছে মোটর বাইক শো। দেশি-বিদেশি মোটর বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও আমদানিকারকেরা এই শোতে অংশ নেবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। ১৮ থেকে ২১ সেপ্টেম্বর ঢাকার শেরেবাংলা নগরের বাণিজ্য মেলা মাঠে এই শো অনুষ্ঠিত হবে।
মোটর বাইক শোয়ের স্পনসর নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ সংবাদ সম্মেলনে বলেন, এ মেলা মোটর বাইক আরোহীদের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়তা করবে।
বাংলাদেশে হিরো মটকপ ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার নীলাংশু নন্দী তাঁদের ব্র্যান্ডের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, হিরো তাদের বিশ্বব্যাপী মোটর বাইক শো আয়োজনের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের শো আয়োজনে সহায়তা করবে। প্রতিবছরই এ ধরনের শো আয়োজনে সহায়তা করার ঘোষণা দেন তিনি। হিরো মটকপ মেলার টাইটেল স্পনসর।
মোটরবাইক শোয়ের আয়োজক বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাজু আহমেদ জানান, ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তার দিকগুলো নিয়ে সচেতনতা তৈরির বিষয়টি মেলায় গুরুত্ব পাবে।
মেলার সহ-আয়োজক বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সাধারণ সম্পাদক সারওয়ার এ খান জানান, দেশি-বিদেশি প্রায় সব প্রতিষ্ঠানই মেলায় অংশ নেবে।
মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, এবিসি রেডিও এবং আরটিভি।