সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গুড নেইবারস প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। এ ছাড়া ২৫টি দরিদ্র শিশুর পরিবারকে একটি করে ছাগল দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার পাঁচ দিনব্যাপী ওই সেবামূলক কর্মকাণ্ডের শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক সীমান্ত চিসিম, ববে মিশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ ঘাগড়া, স্কুলশিক্ষক সাখাওয়াত হোসেন, শাহীনুর আলম প্রমুখ। ৬৬৭ জন শিক্ষার্থীকে ওই সুবিধা দেওয়া হয়।