সেবা ও প্রচার সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাজা আবু মুছা এহসান কিবরিয়া প্রমুখ।