সেবা করে যেতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের খাদ্য ও পরিবেশমন্ত্রী জিম ফিজপ্যাট্রিক বলেছেন, ‘আমি সুখে-দুঃখে আজীবন বাঙালিদের সেবা করে যেতে চাই। সব সময়ই থাকতে চাই তাদের কাছাকাছি। বাঙালিদের সমস্যা নিরসনে আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি। ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশিরা হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু।’গতকাল শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংবর্ধনায় তাঁর স্ত্রী শিলা প্যাট্রিক, রন্ধনশিল্পী টমি মিয়া, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র দরজ উল্লাহ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে ব্রিটিশমন্ত্রী গত শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের রিকাবীবাজার এলাকার টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সিলেট শাখার উদ্বোধন করেন।