প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা কমিউনিটি ক্লিনিকে গত সোমবার অন্তঃসত্ত্বা নারীদের বিনা মূল্যে প্রসব-পূর্ব সেবা ও রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গাবলা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন হয়। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. রহিম বকস, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আজিজুর রহমান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়েব আলী মিয়া, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা শফিউল আযম প্রমুখ। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি