সেবা নিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার ৩২টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) থেকে গত ১০ মাসে ৬০ হাজার ৭০৩ জন মানুষ সেবা নিয়েছেন। এ সময়ে এসব কেন্দ্রের উদ্যোক্তারা ৬১ লাখ ৪১ হাজার ৮১ টাকা আয় করেন। গত সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কেন্দ্রের কর্মকর্তা সুবর্ণা রানী সরকার এ তথ্য দেন। ইউআইএসসির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি