সেবা পরিদপ্তরে নতুন পরিচালক
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোস্তফা সারোয়ারকে সেবা পরিদপ্তরের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক জাহানারা বেগম ১৩ মে থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব গাজীউদ্দিন মোহাম্মদ মনিরের সই করা চিঠিতে বলা হয়, সেবা পরিদপ্তরের পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত উপসচিব মোস্তফা সারোয়ার সেবা পরিদপ্তরের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। গতকাল দুপুরের পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আদেশ পাওয়ার পর মোস্তফা সারোয়ার মতিঝিলের সেবা পরিদপ্তরে দায়িত্ব পালন করেন। এদিকে নার্সেস ঐক্য পরিষদের সহসভাপতি মো. আনিছুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সেবা পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক জাহানারা বেগম ঐক্য পরিষদের পাঁচ নেতাকে সাময়িক বরখাস্ত করেন।