সেবা পাওয়ার স্থানের কথা জানতে চান এইডস আক্রান্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় গেলে চিকিৎসাসেবা পাবেন, সরকারের কাছে তা জানতে চেয়েছেন বাংলাদেশের এইচআইভি এইডস-আক্রান্ত ব্যক্তিরা। আজ সোমবার এইচআইভি এইডস-আক্রান্তদের সংগঠন নেটওয়ার্ক অব পিএলএইচআইভি এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক দাতা সংস্থা ২০১৪ সালের ডিসেম্বরের পর থেকে সব কার্যক্রম বন্ধ করে দেবে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল, সরকারি পাঁচটি হাসপাতালের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হবে। কিন্তু কোন হাসপাতাল থেকে কীভাবে ওষুধ দেওয়া হবে, সেটা এখন পর্যন্ত সরকার ঘোষণা করেনি। এতে আক্রান্ত ব্যক্তিরা বিপন্ন বোধ করছেন।

বিস্তারিত আসছে...