সেবা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ থেরাপি ও চিকিৎসাসেবা ক্যাম্পেইন করা হয়েছে। এতে ১৩৮ জন প্রতিবন্ধীকে বিনা মূল্যে থেরাপি ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। গত শনি ও রোববার রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ওই ক্যাম্পেইন করা হয়। প্রতিবন্ধী সেবাকেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট জিনিয়া পারভীন, থেরাপি সহকারী আমিনুল ইসলাম, টেকনিশিয়ান নিতাই চন্দ্র দাস প্রতিবন্ধীদের সেবা দেন।