সেবা মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইজেন (ক্রমাগত উন্নতি) পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার করে জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে কাইজেন সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা চত্বরে বাংলাদেশে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুর ১২টার দিকে ইউএও তাজকির-উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভায় জাইকা বিশেষজ্ঞ দলের প্রধান ইয়োজিরো ফুজিয়ারা, সদস্য কুমিকো ওগিনো ও সাতোশি ইমাই, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তার প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে ইউএনও জাইকার প্রতিনিধিদের মেলার স্টল ঘুরে দেখান। মেলায় ২২টি স্টলে উপজেলা পর্যায়ের সেবা প্রদানকারী সব দপ্তরের ক্ষুদ্র উন্নয়ন প্রচেষ্টার প্রদর্শনী দেখানো হয়। নওগাঁ প্রতিনিধি