সেবা সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মানুষকে ভূমিসংক্রান্ত সরকারি সেবা সহজে পৌঁছে দিতে এবং স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলার জন্য তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। গতকাল বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত-উদ-দৌলা খান। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা প্রমুখ।