প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। শহরের ছোটবাজার এলাকায় উপজেলা ভূমি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দের সভাপতিত্বে ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) কাজী মহুয়া মমতাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান।