সেবাকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে প্রতিবন্ধীদের জন্য ভাসমান তথ্য ও সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মেঘনা নদীর পুরাতন লঞ্চঘাটে নরসিংদী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ভাসমান এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। এখানে দীর্ঘ দুই মাস চিকিৎসাসেবা দেওয়া হবে। সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা মুনিরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ব্যাপারী, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাক সরকার প্রমুখ।