সেবাগ্রহীতাদের মুখোমুখি সরকারি কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গতকাল সোমবার গণশুনানি হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানিতে ১১টি সরকারি দপ্তরের কর্মকর্তারা সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন।
এতে সহযোগিতা করে টিআইবি। গণশুনানির আগে শহরে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা ও পৌর প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন টিআইবির পরিচালক উমা চৌধুরী।
উপজেলার ৪২ জন ব্যক্তি নামজারিতে অনিয়ম, পল্লী বিদ্যুতের সংযোগে অনিয়ম, মাধ্যমিক স্কুলে অতিরিক্ত ভর্তি ফি আদায়সহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের প্রশ্ন করেন। এ সময় কর্মকর্তারা অভিযোগগুলো খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।