সেবার মহান ব্রত নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবার মহান ব্রত নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে। গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জন্যই সরকারি হাসপাতালগুলোতে বেশি সুযোগ রাখা হয়েছে। সোমবার ৩১ শয্যার দোহার স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণে নির্মিত ভবনের উদ্বোধনকালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এ কথা বলেন।ঢাকা জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবদুল মালেক মৃধার সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী বলেন, গরিব অসহায় কোনো রোগী যাতে টাকার অভাবে চিকিৎসাবঞ্চিত না হয়, সে বিষয়ে চিকিৎসকদের দায়িত্বশীল হতে হবে। তিনি দোহার পৌরসভা নির্মিত জয়পাড়া বাজারের খোলা মার্কেটের নতুন ভবনও উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক জসীমউদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুল হক, পৌর মেয়র আবদুর রহিম মিয়া, আওয়ামী লীগের ঢাকা জেলার যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সুরুজ আলম প্রমুখ।