প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পটিয়ার সাংসদ যদি জায়গার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আগামী এক বছরের মধ্যে সরকারি জায়গায় পটিয়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয় করে দেওয়া হবে। এ সময় তিনি কার্যালয়ের কর্মকর্তাদের সেবার মান বাড়ানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার সকালে চট্টগ্রামের পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করেন সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় কর্মকর্তারা তাঁকে জানান ভাড়া ভবনে তাঁদের কার্যক্রম চলছে। এ ব্যাপারে তাঁকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক এ ঘোষণা দেন।
পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ‘দুর্নীতি কেমন হয়’ কর্মকর্তাদের কাছে তা জানতে চান সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় সাব-রেজিস্ট্রার মিনতী দাস বলেন, ‘এখানে দুর্নীতি হয় না।’ তাঁর এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।