সেবায় বরাদ্দ ৪০ দিন, অথচ সেবা মিলবে এক দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ‘রোগীর সেবায় হই আরও যত্নবান’ নামে ৪০ দিনের একটি কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু এর আওতায় আলাদাভাবে রোগীরা সেবা পাবেন মাত্র এক দিন।

আজ সোমবার বিএসএমএমইউতে এক সংবাদ সম্মেলনে উপাচার্য কামরুল হাসান খান ৪০ দিনের এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি শুরু হয়েছে ১ আগস্ট থেকে, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে ৪০ দিন ধরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে প্রতিদিন মোমবাতি প্রজ্বলন, আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা, কবিতা ও গান, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী হবে। কর্মসূচি অনুযায়ী, ১৫ আগস্ট শনিবার এক দিন বিএসএমএমইউতে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত রোগীরা বিশেষজ্ঞ সেবা পাবেন। কয়েক বছর ধরে বিএসএমএমইউ শোক দিবসে বিশেষজ্ঞ সেবা দিয়ে আসছে।

৪০ দিনের কর্মসূচিতে রোগীদের জন্য বরাদ্দ কম কেন—জানতে চাইলে উপাচার্য বলেন, সবকিছুই করা হবে রোগীর কথা মাথায় রেখে। এ ছাড়া এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রোগী সেবা দেওয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা, সেগুলো কাটিয়ে ওঠা নিয়ে আলোচনা হয়েছে।