সেবায়েতসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর শাখারীকািঠ গ্রামে গত শনিবার বিকেলে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় একটি আশ্রমের সেবায়েত ক্ষিতীশ চন্দ্র মিস্ত্রী ও তাঁর পরিবারের সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর শাখারীকািঠ গ্রামের হরিগুরু পাগল চাঁদ সেবা আশ্রমের সেবায়েত ক্ষিতীশ চন্দ্র মিস্ত্রী (৪৮), তাঁর মা বিভা রানী মিস্ত্রী (৮০), দুই স্ত্রী রেনু বালা মিস্ত্রী (৪২) ও নমিতা রানী মিস্ত্রী (৩৫) এবং প্রতিবেশী সঞ্জয় মিস্ত্রী (৩০)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।