প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর হাসপাতালে গতকাল শনিবার দুপুরে এক রোগীর স্বজনদের তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ এসে তালা খুলে দেয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, সদর হাসপাতালে চিকিৎসাধীন ভাগনেকে দেখতে এসে অসুস্থ হয়ে পড়েন উত্তর সেওতা গ্রামের পপি আক্তার (২৫)। এ সময় পপির আত্মীয়স্বজন হাসপাতালের কর্তব্যরত সেবিকা মমতাজ বেগমের সহযোগিতা চান। কিন্তু সেবিকা কালক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে তাঁর সঙ্গে রোগীর স্বজনদের বাগিবতণ্ডা হয়। এর একপর্যায়ে কর্তৃপক্ষ হাসপাতালের ভেতরের ফটকে তালা লাগিয়ে দেয়। সেবিকা মমতাজ বলেন, ‘হাসপাতালে রোগী দেখতে এসে পপি অসুস্থ হয়ে পড়েন। মানিকগঞ্জের সিভিল সার্জন আনন্দমোহন দাস বলেন, ভুল বোঝাবুঝির ফলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।