সেবিকাদের শিরাবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউটের প্রথম ব্যাচের ৪০ জন সেবিকার শিরাবরণ গতকাল রোববার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪০ জন সেবিকাকে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। ৪০টি প্রজ্জ্বলিত মোমবাতি হাতে সেবিকারা শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান সরদার এ নাঈম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউটের কো-চেয়ারম্যান জোনাইদ শফিক, ব্যবস্থাপনা পরিচালক জি ইউ আহসান এবং পরিচালনা পরিষদের সদস্য ডোনাল্ড জেমস গোমেজ। বক্তারা হাসপাতালে সেবার মান কীভাবে উন্নত করা যায়, একজন সেবিকা কীভাবে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং তাঁর কাছে রোগীর প্রত্যাশা সম্পর্কে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।