সেবিকারাই যেন শেষ ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সক ও কর্মচারী সংকটে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখানে চিকিত্সকের নয়টি পদ থাকলেও আছেন মাত্র দুজন। সরবরাহ থাকলেও এখানে ভর্তি হওয়া রোগীদের ভাগ্যে ওষুধ জুটে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিত্সকের নয়টি পদের বিপরীতে আছেন মাত্র দুজন। আবাসিক চিকিত্সা কর্মকর্তা রাতে বরিশাল শহরে থাকেন। এখানে মেডিসিন, সার্জারি, ডেন্টাল, অ্যানেসথেসিস্ট, চিকিত্সা কর্মকর্তাসহ স্ত্রী রোগ বিশেষজ্ঞ মুনমুন ছয় মাস আগে যোগ দিয়ে প্রেষণে অন্যত্র চলে গেছেন। এখানে সুইপারের দুটি, আয়ার দুটি ও নৈশ প্রহরীর একটি পদ শূন্য রয়েছে। সরেজমিনে জানা গেছে, বেলা আড়াইটার পর এখানে ভর্তি হওয়া অন্তর্বিভাগের রোগীরা অসহায় অবস্থায় কাটান। বিকেলে বা রাতে সমস্যা দেখা দিলেও চিকিত্সক পাওয়া যায় না। বাকেরগঞ্জ উদীচীর সদস্যসচিব বাদল বিশ্বাস বলেন, বিকেলের পর এখানে কোনো চিকিত্সক পাওয়া যায় না। স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা জুলেখা বেগম জানান, চিকিত্সক সংকটের কারণে এখানে জটিল রোগে আক্রান্ত রোগীর চিকিত্সাসেবা দেওয়া সম্ভব হয় না। আবাসিক চিকিত্সা কর্মকর্তা রেফায়তুল হায়দার জানান, তাঁর মেয়ে পরীক্ষা দেবে। এই কারণে তাঁকে বরিশাল গিয়ে থাকতে হয়।উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা আলী আজীম খান জানান, চিকিত্সক সংকটের কারণে এখানে ভর্তি হওয়া রোগীদের যথাযথ সেবা দেওয়া সম্ভব হয় না। তিনি শূন্য পদে চিকিত্সক ও কর্মচারী নিয়োগ দেওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপপরিচালককে জানিয়েছেন।