সেভেনআপ নতুন রূপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমল পানীয় সেভেনআপ ৩ এপ্রিল থেকে দেশজুড়ে নতুন টেলিভিশন বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। বাংলাদেশে এই প্রথমবারের মতো সেভেনআপের বিজ্ঞাপন নির্মিত হলো। জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা নির্মাণ করেছেন এই বিজ্ঞাপন।অমিতাভ রেজা বলেন, ‘এই বিজ্ঞাপনে কাজ করাটা ছিল বেশ চ্যালেঞ্জিং। এটি সম্পূর্ণ নতুন একটি আইডিয়া এবং আমি কখনো এ ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করিনি। সেভেনআপের পুরো দলের সঙ্গে কাজ করাটা ছিল আমার জন্য বেশ আনন্দময় এবং শেষ পর্যন্ত একটি সুন্দর কনসেপ্ট নিয়ে সফল বিজ্ঞাপনটি তৈরি করা সম্ভব হয়েছে।’ তিনি আরও বলেন, এই বিজ্ঞাপনে আকাপেলা ব্যবহূত হয়েছে, যার অর্থ হলো গিটার, ড্রামস কিংবা কিবোর্ডসহ যেকোনো বাদ্যযন্ত্রের শব্দ মুখের সাহায্যে করে সংগীত সৃষ্টি করা। এই প্রথমবারের মতো বাংলাদেশে কোনো বড় বিজ্ঞাপনচিত্রে এ ধরনের মিউজিক নিয়ে আসা হলো। এই বিজ্ঞাপনের আকাপেলা মিউজিক করেছেন সংগীত পরিচালক ফুয়াদ-আল-মুক্তাদির। বিজ্ঞপ্তি।