প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর উপজেলার উকিলপাড়ার সেমন্তি জান্নাত (৪) এটিপিক্যাল টেরাটোমা নামক জটিল ব্রেইন ক্যানসারে আক্রান্ত। ভারতে অস্ত্রোপচারের পর বর্তমানে সে রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. তৌফিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, উন্নত চিকিৎসার জন্য সেমন্তিকে থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে। এ জন্য বড় অংকের টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা শিশুটির সামান্য সরকারি চাকরিজীবী বাবার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া এরইমধ্যে ব্যয়বহুল চিকিৎসা খরচ চালাতে গিয়ে তিনি প্রায় নিঃস্ব। এ অবস্থায় মেয়েকে বাঁচাতে সেমন্তির পরিবার ও আত্মীয়স্বজন সমাজের হদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মিজানুর রহমান, হিসাব নং ১০৫.১০৩.৪৪৮৪২, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, দিলকুশা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।