সেমাই কারখানা সিলগালা, মালিককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সেমাই তৈরির অপরাধে একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার পুরান কাঁচপুরের ভাই ভাই স্পেশাল লাচ্ছা সেমাই নামের ওই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পায়ে মাড়িয়ে সেমাই তৈরি হচ্ছিল। এসব কারণে কারখানার মালিক পুরান কাঁচপুর গ্রামের হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যা ব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন তালুকদার জানান, কারখানাটিতে উৎপাদিত ২৪ টন সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে।