সেমাই কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার পৃথকভাবে নগরের রাজাখালী এবং চাক্তাই এলাকায় এই অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে নগরের রাজাখালী এলাকায় তিনটি কারখানায় অভিযান চালানো হয়। এর মধ্যে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে তিন আম ব্র্যান্ডের তাহের ফ্লাওয়ার মিলসকে ৫০ হাজার টাকা, একই অপরাধে রফিক ট্রেডার্সকে ৫০ হাজার এবং এন হোসেন ফুড প্রোডাক্টসকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন এবং ঝোটন চন্দ নগরের চাক্তাই মকবুল রোডে অভিযান চালান। এ সময় সেমাই তৈরিতে দূষিত পানি ব্যবহার এবং নোংরা পরিবেশের কারণে হাসিম সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের অনুমতি ছাড়া নুডুলস তৈরির কারণে সাবেরা ফুড প্রোডাক্টস নামে একটি কারখানা সিলগালা করা হয়। বিএসটিআই এবং পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।